জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ আশুগঞ্জে মহামারী করোনাভাইরাসের টিকা  পৌঁছেছে।
প্রথম ধাপে করোনাভাইরাসের তিন হাজার চারশত টিকা শনিবার দূপুরে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে।

উল্লেখ্য যে, উক্ত করোনাভাইরাসের টিকাগুলো ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিস থেকে আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুল্যান্সে করে নিয়ে আসা হয়েছে। আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ইপিআই স্টোরের কোল্ড স্টোরেজে টিকাগুলো নিরাপদ ভাবে রাখা হয়েছে।  এসময়  আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুপুর সাহা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত থেকে মহামারী করোনা ভাইরাসের টিকাগুলো গ্রহণ করেন।

আশুগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুপুর সাহা জানান,  আগামীকাল রোববার থেকে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের দিয়ে উক্ত করোনা ভাইরাসের টিকা প্রয়োগ প্করা হবে।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে