এম, নোমান চৌধুরী, চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি।। চরফ্যাসন পৌরসভার নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারী। বিএনপি’র মেয়র প্রার্থীসহ ৯ জনের মনোনয়ন বাতিল করেছেন মনোনয়ন যাচাই-বাছাই কমিটি। গত ২ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো। মোট মনোয়নপত্র দাখিল করেছেন ৫৩ জন। ৪ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে যাচাই-বাছাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রিটার্নিং অফিসার মোঃরুহুল আমিন যাচাই বাচাইয়ের পর বিএনপি’র মেয়র প্রার্থী হুমায়ুন কবির সিকদার ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোঃ ইউছুফ কে মেয়র পদে হলফ নামায় স্বাক্ষর না থাকায় এবং বিএনপির প্রার্থী আয়কর ও হলফনামায় মিল না থাকায় তাকে প্রার্থী হিসেবে বাতিল বলে ঘোষনা করা হয়েছে।
এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর ৩ (৭,৮ ও ৯) এর তিনজন নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে সাধারণ কাউন্সিলর প্রার্থী ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী কামরু নাহার মঞ্জু, নাজমা বেগম ও হোসনে আরার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
সাধারন কাউন্সিলরা হলেন ৩নং ওয়ার্ডের প্রার্থী আজাদ,৬নং ওয়ার্ডের ছালাহউদ্দীন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিদ্দিক উল্লাহ মোক্তাদি, ৯নং ওয়ার্ডের মোঃ করিম মুন্সী কে অবৈধ ঘোষনা করেছেন তার বিরুদ্ধে মামলা থাকায় এবং মামলা তথ্য নির্বাচনীয় হলফ নামায় উল্লেখ না করায় করিম মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন।
এ দিকে বিএনপির প্রার্থী হুমায়ুন কবির সিকদার বলেন, জেলা প্রশাসক বরাবরে আপিল করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো রুহুল আমিন জানান, যারা প্রার্থী হিসেবে বাতিল হয়েছেন তাদের কে আগামী ৩ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন।
এম,নোমান চৌধুরী
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

























