জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার নির্বাচন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।

রোববার ১ লা জানুয়ারী দুপুরে ঢাকার গুলশান কার্যালয় থেকে মেয়র পদে জহিরুল হক খোকনের নাম ঘোষনা করা হয়। স্থানীয় দলীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের  আমেজ সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে দলীয় মনোনয়নপ্রাপ্ত মেয়র প্রার্থী জহিরুল হক খোকন বলেন, দল আমার উপর আস্থা রেখেছেন। আমি দলীয় আস্থার প্রতিদান দেয়ার জন্য সর্বাত্বক চেষ্টা করবো। তিনি বলেন, মনোনয়ন নিয়ে দলে কোন রকম  বিভাজন নেই। মনোনয়ন পাওয়ায় বিএনপির নেতা-কর্মীরা এখন সবাই ঐক্যবদ্ধ এবং সবার মাঝে হাসি বিরাজ করছে ।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রত্যাশা করি জনগনের অংশ গ্রহনে সুষ্ঠ, নিরপেক্ষ ও উৎসব মুখরভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠ নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী জহিরুল হক খোকন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত সফলতার সাথে জেলা বিএনপির প্রচার সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সর্বশেষ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। । বর্তমানে তিনি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর  হয় এবং এ নির্বাচনে  যাতে তিনি  বিজয়ী হতে পারেন তার জন্য তিনি দেশবাসী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর প্রতি দোয়া ও  সহযোগিতা  চেয়েছেন ।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে