রিমন পালিত, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানেরসুষ্ঠ পৌর নির্বাচনের লক্ষ্যে প্রতিটি সেন্টারে সেনাবাহিনী টহল ও সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান মেয়র পদপ্রার্থী ও সাবেক মেয়র জাবেদ রেজা ।

আজ ১ ফেব্রুয়ারি সোমবার সকালে বান্দরবান ট্রাফিক মোড় সংলগ্ন হোটেল সোনার বাংলা রেস্টুরেন্টে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বান্দরবান জেলা বিএনপির আয়োজনে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। বান্দরবান জেলা বিএনপির সভাপতি ম্যামাচিং এর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বর্তমানে মেয়র পদপ্রার্থী ও সাবেক মেয়র জাবেদ রেজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মাহবুল হোসেন যত্ন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে। অনুষ্ঠানে বর্তমানে বিএনপি থেকে ধানের শীষে মনোনয়ন প্রাপ্ত মেয়র প্রার্থী ও সাবেক মেয়র জাবেদ রেজা জানান পৌরনির্বাচন কে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রতিটি নির্বাচন কেন্দ্রে সেনাবাহিনীর টহল, সিসি ক্যামেরা স্থাপন, ও নির্বাচন চলাকালীন সময়ে পর্যটক নিষেধাজ্ঞা জারি প্রয়োজন।

তাই তিনি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে