ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াতে সর্বোচ্চ নামাজ আদায় করে পুরস্কার পেয়েছে একটি ফোরকানিয়া মাদ্রাসার ১৬ জন শিশু শিক্ষার্থী। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরম করুণাময় আল্লাহর প্রতি ভক্তি আর ধর্মীয় অনুরাগ বাড়াতে এমন ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে “পাইন্দং জনকল্যাণ ফাউন্ডেশন” নামে একটি সংগঠন। উদ্যোগের অংশ হিসেবে রোববার (৩১ জানুয়ারী) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মত উপজেলার পাইন্দং ইউনিয়নের মোল্লারবাড়ি ফোরকানিয়া মাদরাসার ১৬ জন শিশু শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করে সংগঠনটি।
প বটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেওয়াজ শরীফ মুন্নার স লনায় অঅনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল আজিম কোম্পানি, মোল্লারবাড়ি জামে মসজিদের খতিব ও হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা ওবায়দুল আকবর, ইসলামি ব্যাংক ফটিকছড়ি শাখার সিনিয়র অফিসার মুহাম্মদ হাসান, সালমা-সিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী নবীর হোসেন মাসুদ, যোগিনীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ নুরুল আবছার, ক্লিপটন গ্রুপের কমকর্তা মোহাম্মদ রাশেদ হোসাইন, ফোরকানিয়া মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমাম মাওলানা শামসুল আলম, ইসলামি ব্যাংক শান্তিরহাট আউটলেট শাখার পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম ইসমাইল, রাফি, রিফাত, জাবেদ, আকিবসহ আরো অনেকে।
পুরস্কার প্রাপ্ত ১৬ শিশু শিক্ষার্থীর মধ্যে ৩৬১ ওয়াক্ত নামাজ আদায় করে প্রথম স্থান অধিকার করে মোহাম্মদ শরিফ। ৩১৬ ওয়াক্ত নামাজ আদায় করে দ্বিতীয় স্থান অধিকার কারে মুহাম্মদ আফিক। ৩০৬ ওয়াক্ত নামাজ আদায় করে তৃতীয় স্থান অধিকার করেছে মুহাম্মদ মাসুম।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























