নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. সরদার সালাহ উদ্দীন মিন্টু ও সাধারণ সম্পাদক পদে মো. আশফাকুর রহমান রব নির্বাচিত হয়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীন ভাবে এ্যাডভোকেট বার এসোসিয়েশনের মিলনায়তনের ভোটগ্রহন অনিুষ্ঠত হয়। রোববার রাত ১০ টায় ভোট গননা শেষে নির্বাচন কমিশনার ও জেলা এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি খোদাদাদ খাদ পিটু ১৫ সদস্যর কমিটি ঘোষনা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে মীনা বেগম, সহ-সভাপতি পদে মো. খায়রুল আলম বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) পদে মো. শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (লাইব্রেরী) পদে মো. হারুন অর রশীদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক (আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি) পদে মো. হারুন অর রশীদ। কার্যনির্বাহী ৮টি পদে যথাক্রমে মো. মনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম বাবু, মো. মুস্তাফিজুর রহমান , মো. মামুনুর রশীদ, মো. তোফাজ্জল হোসেন, মো. আরিফুর রহমান রিপন, মো. আরিফুল ইসলাম স্বপন ও তারিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার ও জেলা এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি খোদাদাদ খাদ পিটু জানান, সকাল ৯ থেকে বিকেল ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জেলা এ্যাডভোকেট বার এসোসিয়েশনের ৩৯৫ জন সদস্যর মধ্যে ৩৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করে। গতকাল রোববার রাতে ভোট গননা শেষে ফলাফল প্রকাশ করা হয়।

আব্দুর রউফ পাভেল
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে