ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধিঃ মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করেছে ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন।
এ উপলক্ষে শনিবার (৩০ জানুয়ারী) বিকেলে মো. তকিরহাট সংলগ্ন মাঠে আয়োজিত জমকালো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাফতনগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ’র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম।
এতে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী। প্রধান অতিথি ছিলেন মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি।বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য মাহমুদ সালাহ উদ্দীন চৌধুরী, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আ.ফ.ম আওরঙ্গজেব মঞ্জু, প্রকৌশলী অধ্যাপক আলী আশরাফ, সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ইমন, আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান অহিদুল আলম জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ আলম হীরা, আল্লামা সৈয়দ মছিউদ্দৌলা, অধ্যাপক ডা. কল্যাণ কুমার বডুয়া, লেপ্টেন্যান্ট কর্নেল তাসফিকুর রহমান, ক্যাপ্টেন আবু সুফিয়ান, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাইদ ইরান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীন প্রমুখ।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























