রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধিঃ ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ ফেসবুকে এমন পোস্ট দিয়ে আত্মহত্যা চেষ্টাকারী শিক্ষিকা শাহনাজ পারভীনকে (ছদ্মনাম) উদ্ধার করেছে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ। রবিবার (৩১ জানুয়ারী) গভীর রাতে ফেসবুক ব্যবহারকারী তামিম রহমান নামের যুবকের বুদ্ধিমত্তায় একটি পরিত্যাক্ত বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা যায়, সৈয়দপুর শহরের কয়ানিজপাড়ার এলাকার বিশিষ্ট এক ব্যবসায়ীর পুত্রবধূ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিজের আইডি থেকে ওই পোস্ট দিয়ে এক পরিত্যক্ত বাড়িতে আত্মহত্যার প্রস্তুতি নেয়। পোস্টটি নজরে পড়ে তামিম রহমানের। তিনি ওই পোস্টটি স্ক্রিন শর্ট নিয়ে তা ম্যাসেঞ্জারে মাধ্যমে স্থানীয় সংবাদকর্মীদের অবগত করেন। সংবাদ কর্মীরা বিষয়টি সৈয়দপুর অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খানকে অবগত করলে তাৎক্ষনিক তিনি ওই শিক্ষিকাকে উদ্ধারের ব্যবস্থা নেন। পুলিশের উপ পরিদর্শক (এসআই) সাইদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ওই এলাকায় উপস্থিত হন। পরে কয়ানিজপাড়া এলাকার পরিত্যক্ত এক বাড়ি হতে পুলিশ মৃত্যুর হাত থেকে ওই শিক্ষিকা গৃহবধূকে উদ্ধার করে।

এব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন, উদ্ধার হওয়ার শিক্ষিাকার আত্মহত্যার চেষ্টার কারন অনুসন্ধান করা হচ্ছে।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে