রেজা মাহমুদ,নীলফামারী জেলা প্রতিনিধিঃনীলফামারীর সৈয়দপুরে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ” হৃদয়ে সৈয়দপুর” উদ্যোগ পথ পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিমানবন্দর সড়কের সিএসডি মোড়ে ওই পথ পাঠাগার স্থাপন করা হয়। এর মাধ্যমে এ উপজেলায় শুরু হলো পথ পাঠাগারের পথচলা। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পথের পাঠাগারটিতে গল্প, কবিতা, উপন্যাস, জীবনী গ্রন্থসহ রয়েছে হরেক রকম শতাধিক বই । রাখা হয়েছে রেজিস্টার ও বসার ব্যবস্থা। সেখানে বসে যারা বই পড়বেন তারা রেজিস্টার ব্যবস্থাপনা মেনে চলবেন । আর যারা বই বাড়িতে নিয়ে যেতে চান তাদেরকে অন্য আরেকটি নতুন কিংবা পুরাতন বই পাঠাগারের দেয়ার জন্য অনুরোধ করা হয়েছ।
এ সময় সদস্যবৃন্দ জানান, পর্যায়ক্রমে শহরের প্রতিটি মোড়ে মোড়ে এবং ইউনিয়ন পর্যায়ে এই পথ পাঠাগার স্থাপন করা হবে।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























