ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উদ্বোধন করা হয়েছে।সোমবার বেলা ১১টায় কাউতুলী নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে উক্ত  ম্যারাথনের  উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

ম্যারাথনে সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন সেনাবাহিনীর ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি।জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) রইজ উদ্দিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এএসএম শফিকউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নির্দিষ্ট এ্যাপসের মাধ্যমে ম্যারাথনে অংশ গ্রহণ করতে হবে।ম্যারাথনে ৫ কি.মি., ১০ কিঃমি., ২১.০৯৭ কিঃমিঃ ও ৪২.১৯৭ কিঃমিঃ ধরণে অংশ নিতে পারবেন। ১৮ বছরের কম ও ১৬ বছরের অধিক যারা তারা শুধুমাত্র ৫ কিঃমিঃ ক্যাটাগরিতে অংশ নিতে পারবেন।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে