নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে ট্রাকের ধাক্কায় আজাহার আলী (৫৫) নামে এক সাইকেল আরোহি নিহত হয়েছে।সোমবার (২৫ জানুয়ারি )রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত আজাহার উপজেলার চকাদিন আলো পাড়া গ্রামের আবদুল শাহার ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন আকন্দ বলেন, আজ সোমবার দুপুরে সাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয় আজাহার। এসময় রাণীনগর-আত্রাই রাস্তার নগর ব্রীজের পূর্বদিকে শহিদুলের ইটভাটার সামনে সিমেন্ট বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে নওগাঁ এবং নওগাঁতেও কোন উন্নতি না হওয়ায় রাজশাহী স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায়।

এ ঘটনায় ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।

আব্দুর রউফ পাভেল
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে