নীলফামারী জেলা প্রতিনিধিঃ আগামী ১৬ জানুয়ারী সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দি¦ প্রার্থী মো. ব্রীজ প্রতীক নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নতুন প্রার্থী হিসেবে ভোটারদের আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি।

এলাকার ভোটারদের মাঝে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন । ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জনেও সক্ষম হয়েছেন । জনসেবামূলক ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডের কারনে সাধারন মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন। রবিউল ইসলাম সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকেছেন সব সময়। ওই ওয়ার্ডের কয়ানজিপাড়া এলাকার আরমান হোসেন বলেন, রবিউলের মতো একজন জন প্রতিনিধি চাই। তিনি আমাদের সকল বিপদাপদে এগিয়ে আসেন। রাত দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন নির্বাচনে রবিউল ভাইকেই আমরা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দেখতে চাই।

কয়ানিজপাড়া নিমবাগান এলাকার আতিয়ার রহমান বলেন, দল মত নির্বিশেষে সকল শ্রেনী-পেশার মানুষ তার আচার- ব্যবহারে মুগ্ধ। তিনি আরও বলেন,এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দি¦তা ব্রীজ প্রতীকের সাথেই হবে। কাউন্সিলর প্রার্থী রবিউল বলেন, সৈয়দপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচিত হলে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিনত করবে তার নির্বাচনী এলাকাকে।

রেজা মাহমুদ
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে