ডেস্ক রিপোর্টঃ কুষ্টিয়া পৌরসভার বারংবার নির্বাচিত মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জননেতা আনোয়ার আলী বলেছেন, আমি ২৬ বছর পৌরবাসীর সেবায় নিয়োজিত আছি। প্রভু নয়, আমি আপনাদের সেবক হিসেবে কাজ করে আসছি। কুষ্টিয়া পৌরসভা আজ আধুনিক ও নান্দনিক পৌরসভা হিসেবে দেশের মধ্যে পরিচিতি পেয়েছে। পৌরসভায় যে উন্নয়ন হয়েছে তার সিংহভাগ দাবিদারকে তা আপনারা সবাই জানেন। তাই আপনাদের উপর বিচারের ভার ছেড়ে দিলাম। যদি আমাকে যোগ্য মনে করেন থাকেন তাহলে অবশ্যয় আপনাদের মুল্যবান ভোটটি আমাকে দিবেন।

তিনি বলেন, আমি পৌরবাসীকে নিয়ে অনেক গর্ব করি। আমার প্রতি আপনাদের যে ভালবাসা ও বিশ্বাস তা আমাকে ঋনী করে রেখেছে। আমি করোনায় আক্রান্ত হয়ে ৩দিন জ্ঞানহারা হয়ে ছিলাম। অনেকেই ভেবেছিলেন আর হয়তো বা আপনাদের মাঝে ফিরে আসতে পারবোনা। আমি সুস্থ হয়ে জানতে পারলাম আমার রোগমুক্তি কামনায় আপনারা মিলাদ-মাহফিলের আয়োজন করেছেন, নামাজ পড়ে দোয়া করেছেন, আমার রোগমুক্তির জন্য মানসা করেছেন। আপানাদের এ ভালবাসা আমি এবং আমার পরিবার কোন দিন ভুলবো না। তিনি বলেন, আমি একটি দলের মানুষ হলেও যখন মেয়রের চেয়ারে বসি তখন আমার কাছে আপনাদের পরিচয় হচ্ছে আপনারা আমার সম্মানীত পৌরবাসী। আর এটা ভেবেই আমি সব সময় দলমতের উর্ধে থেকে আপনাদের সেবা করে চলেছি। তার পরেও বলবো, আমিতো মানুষ। আমার অজান্তে যদি কারো মনে ব্যথা দিয়ে থাকি তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

গতকাল মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ১৭ নং কালিশংকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় আনোয়ার আলী এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম-সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ ও প্রকৌশলী ফারুকুজ্জামান, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

প্রবীণ সাংবাদিক জামাল উদ্দিন হায়দারী’র সভাপতিত্বে এবং নুর আযম মনিরের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেব-উন-নিসা সবুজ, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. দেওয়ান মাসুদ করিম মিঠু ও স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম সারওয়ার।

এদিকে বেলা ১১টায় কুষ্টিয়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়ায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আনোয়ার আলী। এছাড়াও বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর শেখ মহিদুল ইসলাম, আব্দুল লফিত প্রামাণিক, শেখ মোঃ আলাউদ্দিন চাষী, মাহাবুল শেখ, রুকসানা আক্তার, রবিউল ইসলাম খান, সাহেলা পারভীন মিতু, শাহিনুর জামান মিম, শিলা রানী দাস, শফিকুজ্জামান, কামরুল ইসলাম, মোমিন হোসেন, জহুরুল ইসলাম, তরিকুল ইসলাম, আব্দুল রহিম লাল্টু, শামিম বিশ্বাস ডালিম, রফিকুল ইসলাম ইসলাম খান ও হাজী হারুনুর রশিদ।

এছাড়াও রাতে কুষ্টিয়া পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে রেনউইক মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুদ্দিন নজুর সভাপত্বি ও এ্যাড. শামসুজ্জামান মনি’র পরিচালনায় অনুষ্ঠিত নৌকার নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আনোয়ার আলী। সভায় আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আমিনুল হক রতন, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম-সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আসম আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাবুল চৌধুরী, আব্দুর সাত্তার, আবু জাফর মোল্লা, আয়ুব আলী, সেলিম রেজা সালাম। এরপরে শহরের কাটাইখানা মোড়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে