কুমিল্লা প্রতিনিধি।। “ক্ষুধা ও দারীদ্রমুক্ত সমাজ বিনির্মানে, মেধা ও সুযোগ প্রান্ত জনে” এই প্রতিপাদ্যকে ধারন করে কুমিল্লায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস।

দুপুরে কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে শেষ হয়। র‌্যালীতে সমাজ সেবা বিভাগের কর্মকর্তা কর্মচারী, এনজিও প্রতিনিধি ও উপকার ভোগীগণ অংশ নেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খাঁনসহ আরো অনেকে।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে