জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ বিজয়নগর উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষে ২০২১ সালের প্রথম দিনেই শিক্ষার্থীদের অভিভাবকদের নিকট স্বাস্হ্যবিধি মেনে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সুযোগ্য ও জনবান্ধব উপজেলা নির্বাহি অফিসার বিজয়নগর জনাব কে.এম. ইয়াসির আরাফাত।
শুক্রবার সকাল ১০.০০ টায় দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই বই বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার, বিজয়নগর এর সহধর্মিণী সৈয়দা সুরাইয়া আকতার, চান্দুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মো সামিউল হক চৌধুরী, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকমন্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























