নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর কিছু যুবকরা নিজেদের হাত খরচ থেকে বাঁচানো অর্থ দিয়ে শীতার্তদের জন্য শীতবস্ত্র ক্রয় করে তা শীতার্তদের মাঝে বিতরন করেছে।বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে শহরের বাঙ্গাবাড়িয়া আজিজ মেমোরিয়াল মাঠে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরন করা হয়।
যুবকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। শুধু যুবকরাই নয় সমাজে যারা বিত্তবানরা আছেন সবাই যদি ছিন্নমূল মানুষদের পাশে দাড়ানোর উদ্যোগ গ্রহন করে তাহলে কোন গরীব-অসহায় মানুষরা শীতে কষ্ট ভোগ করতো না বলে মনে করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা মৌসুমী এই অনুষ্ঠানের আয়োজন করে।
শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে বাঙ্গাবাড়িয়া কিশোর ক্লাবের সভাপতি সামির আনছারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই ও বাসসের নওগাঁ জেলা প্রতিনিধি কায়েস উদ্দিন, মৌসুমীর কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা আব্দুর রউফ পাভেল, ক্লাবের সাধারন সম্পাদক তাহমিদুল হক প্রমুখ।
আব্দুর রউফ পাভেল
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























