মাগুরা প্রতিনিধিঃ বর্তমান সরকারের দুই বছর পূর্তি এবং ৩০ ডিসেম্বরকে গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে মাগুরা জেলা আওয়ামীলীগ বর্নাঢ্য র‌্যালী ও সমাবেশ করেছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

আজ বুধবার দুপুরে মাগুরা শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে গনতন্ত্রের বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি বলেন, বিএনপি ভোট কারচুপির মাধ্যমে গনতন্ত্র হত্যা করে ছিল অন্যদিকে প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আওয়ামীলীগ ভোটের মাধ্যমে সংবিধান ও দেশে গনতন্ত্র রক্ষা করেছে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল প্রমূখ। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশের পূর্বে শহরে বর্নাঢ্য র‌্যালী বের হয়।

শেখ ইলিয়াস মিথুন
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে