কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার মুরাদনগরে একটি সঙ্গবদ্ধ ভূূমিদস্যু ও সন্ত্রাসী চক্রের অত্যাচার-নির্যতন, জবরদখল, হত্যা ও হামলা, মামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী গ্রামবাসী।
সকালে জেলার বাঙ্গরাবাজার থানার জারেরা গ্রামের গাবতলী বাজারে সম্মেলন ও মানববন্ধন কর্মসূচীতে গ্রামের শতশত নারী-পুরুষ অংশ নেন।
বক্তব্য রাখেন লোকমান মেম্বার, হাজী নূরুল ইসলাম, আবু সায়েম, শিশু মিয়া, নিহত ময়নাল হোসেনের মা আমেনা খাতুন এবং লিপি আক্তারসহ অন্যান্য গ্রামবাসী। ভূক্তভোগীরা জানান, জারেরা বা জাড্ডা গ্রামের জলিল মাস্টার, সহিদ মেম্বার ও নূরু মিয়াসহ একদল সঙ্গবদ্ধ সন্ত্রাসী চক্র ওই গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এদের অত্যাচার-নির্যতন, জবরদখল, হত্যা ও হামলা, মামলায় গ্রামবাসী অতিষ্ঠ। গ্রামের অনেক নিরীহ পরিবার আজ সহায়সম্বলহীন।
বিগত ২০১৫ সালে ওই গ্রামের প্রবাসী ময়নাল হত্যায় জড়িত এই চক্রের সদস্যরা মামলার অভিযুক্ত হয়েও কালো টাকা ও ক্ষমতার প্রভাবে এরা ধরাছুঁয়ার বাইরে। এদের আইনের আওতায় আনার দাবী জানান ভূক্তভোগীরা।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























