নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে দেওয়াল ধসে সোহাগ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সোহাগ নওগাঁর পত্নীতলা উপজেলার অর্জুনপুর ভাবুক গ্রামের লতিফর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে ময়েন উদ্দীনের আমের আড়ত সংস্কারে কাজ চলছিল। এ সময় আড়তের ম্যানেজার সোহাগ দাঁড়িয়ে থেকে কাজ দেখা-শোনা করছিল। হঠাৎ দেয়ালের পিলার ভেঙে তার ওপর পড়লে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করে নি বলে জানান তিনি।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























