নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বলজুর রহমান (৭০) নামের এক ডাক পিয়ন নিহত হয়েছে।বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আলমপুর ইউনিউনের বীরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। তিনি আলমপুর পোষ্ট অফিসে বেসরকারিভাবে দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।
ইউপি সদস্য মো. হাফিজুর রহমান বলেন,  নিহত বজলুর রমহান সাইকেল যোগে যাওয়ার ডাক চিঠি নিয়ে বিলি করার জন্য যাচ্ছিলেন। পথেই ওই মাটি বোঝাই ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে সে গুরুতর ভাবে আহত হন।  পরে তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। পরে রাজশাহী নেওয়ার পথে সে মারা যান।
ধামইরহাট পোস্ট অফিসের পোস্টাল অপারেটর ফটিক চন্দ্র মাহতো জানান, আমাদের অধীনে একজন কর্মচারী সড়কে মারা গেছেন এইটা খুবই দুঃখজনক। আমি বিষয়টি উপর মহলে অবগত করেছি।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে