টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় দুইশতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার ভেংগুলা ডিগ্রি কলেজ মাঠে রোটারী ক্লাব বারিধারা সানরাইজ ও খন্দকার ফজলুল হক ডিগ্রি কলেজের যৌথ উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফরিদ আহমেদ, কলেজ পরিচালনা পরিষদের সদস্য সাইম আল মামুন, গোপালপুর সরকারি কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মঞ্জুরুল হক ফরিদ, ইউপি সদস্য এনায়েত কবীর ও আজিজুর রহমান তালুকদার দোলন প্রমূখ।

কে এম মিঠু
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে