রেজা মাহমুদ,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় ল্যাম্ব প্ল্যান শো-প্রজেক্ট-২ এর উদ্যোগে দুই হাজার নারী-পুরুষ পেল স্যানিটেশন সামগ্রী। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেককে একটি করে সাবান এবং ছোট ওয়াটার ট্যাংক দেয়া হয়।

জানা যায়, পৌরসভাসহ উপজেলায় ১১টি ইউনিয়নের হতদরিদ্র পরিবারগুলোকে তিন ভাগে বিভক্ত করে এর মধ্যে গর্ভবতী নারী ও করোনায় আক্রান্ত হয়ে সুস্থ্য ব্যক্তিরাই এসব সামগ্রী পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পায়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, ল্যাম্ব-প্ল্যান শো-প্রজেক্ট-২ এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাউফুল বসুনিয়া রাসেল, ফিল্ড কো-অর্ডিনেটর একরামুল হক, ডা. আবু তালেব প্রমূখ।

ল্যাম্ব-প্ল্যান শো-প্রজেক্ট-২ এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাউফুল বসুনিয়া রাসেল বলেন, করোনাকালে উপজেলার হতদরিদ্র, প্রসূতি ও গর্ভবর্তী নারীসহ মোট দুই হাজার পরিবারের মাঝে এসব স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হলো। পরবর্তীতে আরও এক হাজার তিনশত পরিবারকে এসব সামগ্রী দেয়া হবে।

জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে