নওগাঁ প্রতিনিধিঃ ই্উনিসেফের সহযোগিতায় ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নওগাঁ শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে করোনা ভাইরাসের গুজব, বিভ্রান্তি ও মৃতদেহের কাফন-দাফন বিষয়ে স্থানীয় ইমামদের নিয়ে এক প্রশিক্ষন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) সকালে আয়োজিত প্রশিক্ষন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার। ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রশিক্ষনে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ
মোঃ মুনজুর এ মোর্শেদ, নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আন ম আকরাম হোসাইন, জেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ কারী আব্দুল ওয়াহেদ আর কাদরী, জেলা গণশিক্ষা শিক্ষক সমিতির সভাপতি ক্যারী রমজান আলী।
প্রশিক্ষনে বক্তারা বলেন, করোনা বিষয়ে কোন গুজবে কান না দিয়ে এবং বিভ্রান্তি না ছড়িয়ে সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকল ঈমামদের ভুমিকা পালন করতে হবে। তবেই করোনা প্রতিরোধ করা সম্ভব ।
আব্দুর রউফ পাভেল
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























