ওমর ফয়সাল, ফটিকছড়ি প্রতিনিধিঃ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নব ঘোষিত আহ্বায়ক কমিটিতে ফটিকছড়ি থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সারোয়ার আলমগীরসহ পাঁচ নেতা স্থান পেয়েছেন। বুধবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। এতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার আহ্বায়ক করা হয়েছে। এছাড়া উত্তর জেলার আওতাধীন সাত উপজেলা থেকে ৪২ জনকে নব ঘোষিত এ আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে।
৪৩ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে ফটিকছড়ি থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সারোয়ার আলমগীরসহ পাঁচ নেতা সদস্য হিসেবে স্থান পেয়েছেন। তাঁরা হলেন- একাদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা কর্নেল আজিম উল্লাহ বাহার চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সালাহউদ্দীন, ড্যাব নেতা ডা. খুরশিদ জামিল চৌধুরী, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সারোয়ার আলমগীর ও ফটিকছড়ি পৌরসভা বিএনপি নেতা মোবারক হোসেন কা ন।
এদিকে ফটিকছড়ির এ পাঁচ নেতা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























