কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লায় জেলা প্রশাসনের আয়োজনে হত দরিদ্র ও পথ শিশুদের মাঝে ৫শ’ কম্বল বিতরন করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে নগরীর টাউন হল মাঠ, রেলওয়ে স্টেশন, মেডিকেল কলেজ হাসপাতাল, সদর দক্ষিন উপজেলার রাজাপাড়াসহ বিভিন্নস্থানে কম্বল বিতরন করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরুজ্জামানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে আনন্দিত হয়ে ওঠেন হতদরিদ্র সাধারন মানুষ।
জেলা ডেস্ক ।। বিডি টাইমস নিইউজ




























