মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যার(৮)।সোমবার রাতে মাদারীপুরের কালকিনির পাংগাসিয়া এলাকায় অভিযান চালায় র্যাব। ঐ সময় ৮৬ পিস ইয়াবাসহ সুজন সিকদার (৩৮) নামে এক যুবককে আটক করে র্যাব (৮)।
আটককৃত যুবক সুজন সিকদার ঐ উপজেলার দক্ষিণ রাজদী গ্রামের মৃত করম আলী সিকদারের ছেলে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে কালকিনি থানায় সোপর্দ করে। তার বিরুদ্বে র্যাবের ডিএডি মো. হাতেম আলী বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
মঙ্গলবার সকালে র্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডেস্ক নিউজ ।। বিডি টাইমস নিউজ




























