জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়া ২৫০’শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস সনাক্তে এন্টিজেন টেস্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফলে কম সময়ে করোনার ফলাফল জানা যাবে। শনিবার(৫’ই ডিসেম্বর) দুপুরে হাসপাতালের করোনা ফ্লু কর্ণারে এন্টিজেন পরীক্ষা শুরু করেন হাসপাতালের তত্বাবধায়ক ডা: শওকত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার রানা নূর শামস, মেডিক্যাল অফিসার ফাইজুর রহমান, ডাক্তার রায়হান উদ্দিন, ডাক্তার এনামুল হাসান, টেকনোলজিস্ট বিদ্যুৎ রায় ও হিসারক্ষক একরাম হোসেন। পরে এন্টিজেন কর্ণারে তিনজন নারী ও পুরুষ করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন। প্রতিদিন এই হাসপাতালে আগত রোগীদের নমুনা এন্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হবে।

হাসপাতালের তত্বাবধায়ক ডা: শওকত হোসেন জানান, আজকে সারা বাংলাদেশের দশটি জেলার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালেও করোনার এন্টিজেন টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। আমাদের এখানে পিসিআর ল্যাব না থাকায় করোনা টেস্ট করে ফলাফল পেতে সময় লাগত। এখন এন্টিজেন টেস্টের মাধ্যমে ৩০’মিনিটের মধ্যে আমরা ফলাফল পেয়ে যাব। এই টেস্টের জন্য একজন ডাক্তার দুইজন টেকনোলজিস্টকে প্রশিক্ষিত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে