জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। সংরক্ষিত নারী আসনের(৩১২)সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি বলেছেন, সাংবাদিকদের কলমের কালি অনেক বেশি শক্তিশালী। তাদের মাধ্যমেই আমরা সমাজের ঘটে যাওয়া অনেক তথ্য জানতে পারি। তাই সততার সাথে তাদের কাজ করতে হবে। অন্যায় অবিচার আর অসত্যের বিরুদ্ধে সাংবাদিকদের লিখতে হবে। পাশাপাশি ভুয়া ও হলুদ সাংবাদিকদের রুখে দিতে হবে। প্রশাসনের কাছে অনুরোধ হলুদ সাংবাদিকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য।

শনিবার(৫’ই ডিসেম্বর) রাতে আশুগঞ্জ প্রেসক্লাবের হলরুমে বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী ডা. ফাইজুর রহমান ফায়েজ ও বিশিষ্ট ব্যবসায়ী শেখ মো. দাউদ অপিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্যপদ প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সাংবাদিকদের সমাজের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া অসংগতি তুলে ধরে সমাজ ও দেশকে এগিয়ে নিতে হবে। এবং দায়িত্বশীল সংবাদ প্রকাশ করার জন্য সকল সাংবাদিকদের অনুরোধ করেন।

আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাংবাদিক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বাপ্পী,আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ,সাবেক সাধারণ সম্পাদক ও আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম হোসেন ইপটি, জাহাঙ্গীর খন্দকার, মিজানুর রহমান, আলমগীর কবির। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ,মতিউর রহমান সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আল মামুন। সঞ্চালনায় ছিলেন শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে