জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানবতার আলোর ছোয়াঁ সংঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বছিউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিকাল ৪টায় প্রায় শতাধিক পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন বছিউড়া গ্রামের কৃতিসন্তন বিশিষ্ট ব্যাবসায়ী ও শিল্পতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো.আইনুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি শাহআলম, মুফতি জহিরুল ইসলাম, মো.সিরাজুল ইসলাম, মো.নুরআলী, মাওলানা নুরেআলম, মো. শরীফ উদ্দিন সহ মানবতা আলোর ছোয়াঁ সংগঠনের সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যাক্তিসহ আরোও অনেকে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মানবতার আলোর ছোয়াঁ সংঘঠনের সভাপতি মো. মনিরুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























