শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লীগ ২০২০-২১ শেখ কামাল স্টুডিয়ামে বিকেল ৩ ঘটিকার সময় ২টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়। এই উদ্বোধনী ম্যাচে সূর্য শিখা স্পোর্টিং ক্লাব ও ক্রিসেন্ট স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করেন।
উৎসব মুখর পরিবেশে দর্শক ভর্তি গ্যালারিতে এই খেলা উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো:আসলাম হোসেন। প্রধান অতিথি হিসেবে সভাপতি আসলাম হোসেন বলেন, মাদক নয় ছেলে মেয়েদেরকে খেলার মাঠে আনতে হবে তাদের শরীর চর্চার প্রয়োজন আছে স্বাস্থ্যই সকল সুখের মূল। ছেলেমেয়েরা খেলাধুলার ভিতরে থাকলে মাদক থেকে তাদেরকে দূরে রাখা সম্ভব হবে, এই ব্যাপারে আমরা সহযোগিতা করতে চাই সার্বিকভাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার, এড. অনুপ কুমার নন্দী। স্বাগত বক্তব্য রাখেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মকবুল হোসেন লাভলু, বঙ্গবন্ধু গোল্ডকাপ জেলা ফুটবল লিগের চেয়ারম্যান সাব্বির মোঃকাদেরী সবু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার সাদাত-উল-আনাম পলাশ, উইমেন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত (বিপিএম, পিপি এম (বার)। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলাা ক্রীড় সংস্থার নির্বাহী কমিটির সকল সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।
কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























