আবু হেনা মোস্তফা কামাল, ফরিদগঞ্জ (চাঁদপুর)।। চাঁদপুর জেলার ফরিদগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ৮১’তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামী যুবলীগ, ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মিলাদ মাহফিল, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে ফরিদগঞ্জ বাজারের সবুজ মার্কেটে অবস্থিত দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ আলোচনা বলেন, শেখ ফজলুল হক মণি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ছিলেন এক অকুতোভয় বীর সেনানী। যে কোনো ক্রান্তিকালে তিনি তাৎক্ষণিক, সময়োপযোগী ও অপরিহার্য সিদ্ধান্ত নিতে পারতেন। ১৯৭৫ সালের ১৫’ই আগস্টের কালরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে নিহত হন এ অকুতোভয় সৈনিক। বক্তারা বলেন, শেখ মণি ১৯৩৯’সালের ৪’ঠা ডিসেম্বর টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর নিকটতম আত্মীয় ও ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন। শেখ ফজলুল হক মণি ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক ও জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ১৯৬০ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন।
বক্তারা বলেন, যুবলীগ নেতা-কর্মী ও সমর্থকগণকে হতে হবে শেখ ফজলুল হক মণির মতো অকুতোভয় ও মেধাবী। যুগ্ম-আহবায়ক আল আমিন পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিল্লাল হোসেন পাটওয়ারী, জাহাঙ্গীর আলম পালোয়ান, শেখ মোদচ্ছের অপু, সজিব আহমেদ, কামরুল ইসলাম বাবলু প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঃ রহিম রুবেল, অপু রাসেদ বেপারি, শান্ত পাটওয়ারী, ফারুক হোসেন, মোশাররফ হোসেন, বেলায়েত পাটওয়ারী, সোহেল হোসেন, কবির হোসেন, রাসেল আলম, সুমন বেপারি, জহিরুল হক মাস্টার, আরিফ হোসেন, আহাদ খান, মিশু পাটোয়ারী প্রমুখ নেতৃবৃন্দ।
ফরিদগঞ্জ (চাঁদপুর) নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























