মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর বিলপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির নির্বাচনে ফিরাতুল- সার্থক পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে।

শুক্রবার সকালে ত্রি-বার্ষিক নির্বাচনে ফিরাতুল-সার্থক পরিষদ ১২’টি পদের সব কটিতে জয়লাভ করে। দুপুরের পর নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১২’টি পদে ২৪’জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।১৩৭’ভোটারের মধ্যে ১৩৫’জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে ফিরাতুল-সার্থক পরিষদের ফিরাতুল (চেয়ার) প্রতীক নিয়ে ৮০’ভোট পেয়ে সভাপতি পদে পুনর্র্নিবাচিত হন। তার প্রতিদ্বন্ধি শরিফ উদ্দিন বিশ্বাস(ছাতা) প্রতীকে ৫৩’ভোট পান। সাধারণ সম্পাদক পদে ফিরাতুল ইসলাম (কলস) প্রতীক নিয়ে ৭৯ ভোট পেযে সাধারণ সম্পাদক পদে পুনর্র্নিবাচিত হন। তার প্রতিদ্বন্ধী নজরুল ইসলাম (মাছ) প্রতীক নিয়ে ভোট পান ৫৪।

নির্বাচনে বিজযী অন্য প্রার্থীরা সহ-সভাপতি পদে আব্দুল কুদ্দুস (মই) প্রতীক ৭৬ ভোট। নির্বাহী সদস্য পদে আব্বাস আলী ৭৮ ভোট, আব্দুর রহমান ৭৬ ভোট, শরিফ উদ্দিন ৬৫ ভোট, জাফর আলী ৭৭ ভোট, ইব্রাহিম আলী ৭৮ভোট, নিজামুদ্দিন ৫৭ ভোট, আব্দু রহিচ ৮১ভোট, মফিজুর রহমান ৮৫ ভোট, সাহাজুল ৭১ ভোট পেয়ে নির্বাচিত হন।

মেহেরপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে