শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। মাগুরার ঠাকুর বাড়ি এলাকায় সবজিবাহী ট্রাক উল্টে এক নারী নিহত, শিশুসহ আহত ৩’জন। মাগুরা জেলা হাইওয়ে পুলিশের ওসি শাহাজালাল বাবু জানান, শুক্রবার দুপুর ২’টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের ঠাকুর বাড়ি নামক স্থানে একটি সবজিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ সময় রাস্থার পাশে দাঁড়িয়ে থাকা একই পরিবারের চার পথচারী ট্রাকের নিচে চাপা পড়ে। এ ঘটনায় স্বর্ন বিশ্বাস নামে এক নারির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের অন্য তিন সদস্য কে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। নিহত স্বর্ন বিশ্বাসের বাড়ি মাগুরার শালিখা উপজেলার থৈ পাড়ায়।
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























