জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।। আশুগঞ্জে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী।

উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, আশুগঞ্জ টেলিভিশ জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাক্তার সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার নূপুর সাহা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাশেম, মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন কমান্ডার শেখ জসিম উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক গোলাপ মিয়া, ও সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

সভায় স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। পরিস্থিতি বিবেচনায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া আগামী ১১ ডিসেম্বর আশুগঞ্জ মুক্ত দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে