রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। সৈয়দপুরে শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ। বুধবার দিবাগত রাত ১২’টার দিকে শহরের রেলস্টেশন, বাস টার্মিনাল, সাব রেজিস্টার অফিস চত্ত¡র, চাউল মাকের্ট ও রাবেয়া মোড়ে নিজ হাতে ছিন্নমূল মানুষের হাতে ওইসব কম্বল বিতরণ করেন।

আসন্ন সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ বলেন, ব্যাক্তিগত উদ্যোগে তিনি এসব ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সৈয়দপুরের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।

নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে