রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুর শহরের বাঁশবাড়ি এলাকায় কে.এস.এম আরিফ হোসেন মানিকের বড় ছেলে জাকির হোসেন খন্দকার আবিরের(৩২) ছুরিকাঘাতে মেজো ছেলে ইমরান হোসেন খন্দকার আসিফ(২৭) খুন হয়েছে।
আজ বৃহস্পতিবার(৩’রা ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নিহত জাকির হোসেন ওই দিন সকালে ঢাকা থেকে বাড়িতে আসে। বাড়িতে এসে তার বড় ভাইয়ের সাথে মাদকসেবন নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় মাদকাসক্ত বড় ভাই জাকির হোসেন খন্দকার ক্ষীপ্ত হয়ে ছোট ভাই ইমরান হোসেন খন্দকার কে বুকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসা পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেনে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সততা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মেডিকেল কলেজের ছাত্রী বিথি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘাতককে দ্রæত গ্রেফতারের চেষ্টা চলছে।
নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























