আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ‘গ্রাম আদালত পরিচালনায় হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের সম্পৃক্তকরণ’ শীর্ষক জেলা পর্যায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন, জনাব মোঃ হারুন-অর-রশীদ, জেলা প্রশাসক, নওগাঁ এবং সভাপতিত্ব করেন, জনাব গোলাম মোঃ শাহনেওয়াজ, উপ-পরিচালক, স্থানীয় সরকার,নওগাঁ। কর্মশালায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) জনাব মোঃ শরিফুল ইসলাম।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























