কক্সবাজার নিউজ ডেস্ক।। মিয়ানমারের ৭’নাগরিককে ইয়াবা’সহ টেকনাফে আটক করেছে টেকনাফের কোষ্টগার্ড। বুধবার ভোরে টেকনাফের নাফ নদীস্থ কাটাবুনিয়া এলাকায় থেকে তাদের আটক করা হয়। আটককৃত ৭’নাগরিকের কাছ থেকে ২’লাখ ৮০’হাজার ইয়াবা’সহ একটি ট্রলার জব্দ করা হয়। যা দিয়ে তারা ইয়াবা পাচার কাজে ব্যবহার করছিল।
টেকনাফস্থ কোস্টগার্ড ষ্টেশনের ইনচার্জ লে. কমান্ডার আমিরুল সাংবাদিকদের জানান, ‘কোস্টগার্ড নিয়মিত টহলের সময় কাটাবুনিয়া এলাকায় নাইট ভিশন যন্ত্রের মাধ্যমে একটি ট্রলার দেখতে পায়। এ সময় সন্দেহ হলে কোস্টগার্ডের টহল দলটি সামনে এগিয়ে গিয়ে ট্রলারটিকে থামাতে বলেন, কিন্তু ট্রলারে থাকা লোকজন ট্রলারটি না থামিয়ে উল্টো তারা কোস্টগার্ডের উপর গুলি নিক্ষেপ করতে শুরু করে। পরে কোস্টগার্ড তাদের গতিপথ পরিবর্তন করে ট্রলারটিকে ধরতে সক্ষম হয়। এরপর ট্রলারটিতে তল্লালি চালিয়ে ২টি জেরিক্যান পায়। জেরিক্যান দুটি কেটে মোট ২৮টি প্যাকেটে ২ লাখ ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়। তিনি জানান, ‘এ সময় ইয়াবা পাচার কাজে নিয়োজিত মিয়ানমারের ৭’নাগরিককে আটক করা হয়েছে।
তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নিয়মিত এভাবে মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করে থাকে। পরে আটককৃত লোকজনের সাথে থাকা ট্রলারটি কে ও জব্দ করা হয়। লে. কমান্ডার আমিরুল আরও বলেন, ‘আটককৃত মিয়ানমারের ৭ নাগরিককে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হবে।

কক্সবাজার নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























