শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।।
মাগুরা সদরের বারাশিয়া গ্রামের উত্তরপাড়া মাঠে অবৈধ ব্যাটারী কারখানা থেকে বিষাক্ত সিসা বাতাসের সাথে মিশে এলাকার কৃষকদের ২৫টি গরু মারা গেছে। আরো অসুস্থ হয়েছে প্রায় ১৫-২০টি গরু। এই ঘটনায় বুধবার দুপুরে মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসারে নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলপরিদর্শন করে অবৈধ ভাবে গড়ে ওঠা মেসার্স ফাইভ স্টার ব্যাটারি হাউজকে সিলগালা করে দিয়েছে। এ সময় ঐ কারখানার মালিক না থাকায় আটক হয়েছে ১০’জন শ্রমিক।

আটক ১০’জন শ্রমিক দরিদ্র থাকায় ভ্রাম্যমান আদালত তাদের তিন দিনের জেল দিয়েছে। আটককৃতদের সবার বাড়ি গাইবান্ধা জেলায়। পাশাপাশি ব্যাটারি কারখানার পাশে অবৈধভাবে গড়ে উঠা এসএইচবি ইটভাটাকে ১’লক্ষ টাকা জরিমানা করেছে আদালত।

বারাশিয়া গ্রামের কাবিল, চাঁদমিয়া, সেকেন্দারসহ একাধিক কৃষক জানান, এ অবৈধ ব্যাটারি কারখানাটি আমাদের গ্রামে ৩-৪ মাস তাদের কার্যক্রম পরিচালনা করছে। এ কারখানায় পুরানো ব্যাটারি থেকে তৈরি হতো সিসা। ব্যাটারির মধ্যে থাকা বিভিন্ন ধরনের পদার্থ আগুনে গলিয়ে তা থেকে সিসা মন্ড তৈরি করা হতো। আর এই বিষাক্ত সিসা বাতাসের সাথে মিশে পশুপ্রাণীদেহে প্রবেশ করে তাদের ক্ষতি করতো। তারা আরো জানান, গত কয়েক সপ্তাহ ধরে আমাদের এলাকার প্রায় ১৫’জন কৃষকের ৪০থেকে ৫০টি গরু ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। তারমধ্যে ইতিমধ্যে ২৫’টি গরু মারা গিয়েছে। পশু চিকিৎসকগণ গরু অসুস্থ্য হয়ে মরার কারণ খুজতে গিয়ে এই অবৈধ সিসা করখানাটির সন্ধান পান।

পরবর্তীতে আজ বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান এ্ই ভ্রাম্যনাম আদালত পরিচালনা করেন। এখনো এলাকায় ১২-১৫টি গরু অসুস্থ রয়েছে । পাশাপাশি ব্যাটারি কারখানার পাশ্ববতী জমিগুলোতে আবাদকৃত মশুরি,সরিষা,কলার ক্ষেতও নষ্ট হচ্ছে এ কারখানার জন্য ।

গ্রামের গৃহবধূ রাশিদা জানান, আমার ৩টি গরুর মধ্যে ১টি মারা গেছে। যার দাম ৬০-৭০’হাজার টাকা। অন্য ২টির মধ্যে ১টি অসুস্থ আছে। তিনি জানান, গরু অসুস্থ হবার পর মুখ দিয়ে লালাবের হতো এবং চোয়াল এটে যেত। কোন খাবার খেতে পারে না। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, আমরা বারাশিয়া উত্তরপাড়া মাঠে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানার মালিক উপস্থিত না থাকায় এখান থেকে ব্যাটারি থেকে সিসা তৈরির সরঞ্জার, কিছু দেশীয় অস্ত্র ও ২৭২’পিচ সিসার মন্ড উদ্ধার করে কারখানাটি সিলগালা করে দিয়েছি। এ সময় কারখানায় কর্মরত ১০’জন শ্রমিককে আটক করে তাদের প্রত্যেককে ৩’দিনের জেল দেয়া হয়েছে। পাশাপাশি কারখানা সংলগ্ন একটি ইট ভাটার মালিককে অবৈধভাবে ভাটা তৈরী ও অবৈধ ব্যাটারী কারখানা ভাড়া দেয়ার কারনে এলাকার পরিবেশ দূষিত হওয়ায় ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে