নোমান চৌধুরী, চরফ্যাশন প্রতিনিধি।। চরফ্যাশনের শশীভূষণ থানার বেগম রহিমা ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জাল জালিয়াতির মাধ্যমে কলেজ তহবিলের ৫ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৭২৬ টাকা আত্মসাতের অভিযোগে এজাহার দাখিল করা হয়েছে। মঙ্গলবার(১’লা ডিসেম্বর) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলম বাদী হয়ে শশীভূষণ থানায় এজাহারটি দাখিল করেছেন।
জানা যায়, জাহাঙ্গীর আলম ২০১৩ সনের ২৮’শে ডিসেম্বর বেগম রহিমা ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পদে যোগদান করেন এবং চলিত বছরের ২ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে কলেজ অধ্যক্ষের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। পদত্যাগের পর কলেজের আর্থিক হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বুঝিয়ে দেয়ার জন্য গর্ভনিংবর্ডির তরফ থেকে বারবার তাগিদ দেয়ার পরও সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম তা বুঝিয়ে দেননি।
কলেজ গর্ভনিংবর্ডি নিজস্ব অনুসন্ধানে বের হয়ে আসছে যে, জাহাঙ্গীর আলম অধ্যক্ষের দায়িত্ব পালন কালে বিল ভাউচার জালিয়াতির মাধ্যমে কলেজ তহবিলের ৫ কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৭২৬ টাকা আত্মসাত করেছেন। এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল আলম বাদী হয়ে শশীভূষণ থানায় এজাহার দাখিল করেছেন। অভিযুক্ত সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এজাহার দাখিলের পর মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে থাকায় তার বক্তব্য জানা যায়নি।

চরফ্যাশন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ




























