শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের ভূমিকা বেশ প্রশংসনীয়।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত রক্তাত্ত জনপদ খ্যাত সন্ত্রাস কবলিত জেলা হিসেবে পরিচিত কুষ্টিয়ায় দায়িত্ব নেয়ার পর থেকেই দল বল নির্বিশেষে দায়িত্বশীল পুলিশিং’র মাধ্যমে এই জেলায় ব্যাপক আইন শৃংখলার উন্নয়ন ঘটিয়েছেন। এক পরিসংখ্যানে দেখা গেছে বিগত তিন বছরে গড়ে ৮৮ শতাংশ কমেছে অপরাধ প্রবণতা। অপরাধ বিশ্লেষণকারীদের মতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও কার্যকর ভূমিকা পালনের জন্যই এমনটা সম্ভব হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের বিশেষ এলিট ফোর্স ডিবির সম্প্রতি সময়ের একাধিক সফল অভিযানে কুষ্টিয়া জেলা পুলিশের ভাবমূর্তিকে করেছে আরো উজ্জল। গতকাল পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পিপিএম(বার) দায়িত্বশীল কর্মকান্ড ও নানা সফলতা অর্জনে এলিট ফোর্স “ডিবি” পুলিশকে পুরস্কৃত। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ফরহাদ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো:আতিকুল ইসলাম।

কুষ্টিয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে