রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুরে আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আমির হোসেন হৃদয়(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯ টায় বোতলাগাড়ি ইউনিয়নের ঢেলাপীর রেলক্রসিংয়ের কাদিখোল নামক স্থানে ওই দূর্ঘটনা ঘটে। সে বাঙ্গালীপুর নিজপাড়ার এলাকার আব্দুর রহিমের ছেলে।

জানা যায়, রেল লাইন পারাপারের সময় অসাবধানতায় ট্রেনে কাটা পড়ে হৃদয়। ঘটনার পর এলাকাবাসী সৈয়দপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরাত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষণের কারণে তার মৃত্যু হয়েছে।

সৈয়দপুর জিআরপি থানার ওসি আব্দুল­াহ আল মামুন জানান, নিহতের লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে