জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি।। ৫’দফা দাবি আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের আখ চাষী ও শ্রমিক কর্মচারীরা। শনিবার সকালে কারখানার প্রধান ফটকের সামনে ঝিনাইদহ যশোর মহাসড়কের এ কর্মসূচীর আয়োজন করে আখচাষী কল্যাণ সমিতি ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে কারখানার শ্রমিক কর্মচারী ও এলাকার কৃষকরা অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক ফেডারেশনের আইন ও দরকষাকষি সম্পাদক গোলাম রসুল, আখ চাষি কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মাসুদুর রহমান মন্টু, চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্যরা। এসময় বক্তারা, চিনিকল বন্ধের প্রক্রিয়া বাতিল, শ্রমিক ও আখচাষীদের বকেয়া পরিশোধ, মাড়াই মৌসুমের আগেই মালামাল সরবরাহ, আখ উৎপাদনে কৃষকদের সার, কীটনাশকসহ জরুরী উপকরণ সরবরাহসহ ৫’দফা দাবী জানান।

ঝিনাইদহ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে