নোমান চৌধুরী, চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুষন থানার জাহান পুর ইউনিয়নে এক জেলেকে দাদনের বেড়াজালে আটকে তার স্ত্রীকে ধর্ষনের অভিযোগে জেলের স্ত্রী বাদী হয়ে মহাজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে।

বাদিনী জানান , চলতি বছর আমার স্বামীকে লোভ দেখিয়ে ব্যবসার পরিসর আরো বড় করার জন্য জাহানপুর ইউনিয়নের মৃত জহিরুল হক চৌধুরীর ছেলে হেলাল চৌধুরী তার গদিতে মাছ দেওয়ার শর্তে ৬ লাখ টাকা দেন। মাছের মৌসুমে আমার স্বামী জীবিকা নির্বাহের জন্য একমাত্র ছেলে সহ নদীতে মাছ ধরতে গেলে গত ৯ অক্টোবর ২০২০ বাংলা ২৪’শে আশ্বিন তারিখে হেলাল আমার বাসায় এসে টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে আমাকে জোরপুর্বক ধর্ষনের চেষ্টা করে । আমি ডাক চিৎকার দিলে আশেপাশের বাসিন্দারা এসে হেলাল কে দেখতে পায়। লোকজনদের আমি হেলালের ঘটনা জানালে সে এলাকাবাসীকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সকালে শশীভুষণ থানায় অভিযোগ দাখিল করতে গেলে অফিসার ইনচার্জ আমাকে আগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসাশেষে বাড়ি ফিরে আমি স্থাণীয় ভাবে সুবিচার পাওয়ার জন্য ধর্না ধরেও কোন প্রতিকার না পেয়ে পরিশেষে আদালতে মামলা দায়ের করেছি।

আদালত অভিযোগ পেয়ে ঘটনাটি তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের জন্য শশীভুষণ থানায় প্রেরণ করেছেন। মামলার তদন্তক্রাী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মামলার তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

চরফ্যাশন নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে