রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীর সৈয়দপুরে সরকার মারুফ ইসলাম (রকি) কে আহবায়ক ও শাহীন প্রামানিককে সদস্য সচিব করে উপজেলা তাঁতী লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার(২৮’শে অক্টোবর) এ কমিটির অনুমোদন দেন জেলা কমিটির সভাপতি দেওয়ান সেলিম আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জামিল আহমেদ।
যুগ্ম- আহবায়ক মনজুর হোসেন এবং বিদ্যুৎ আলমসহ কমিটির সদস্য সংখ্যা ৩১’জন। কমিটির আহবায়ক সরকার মারুফ ইসলাম (রকি) বলেন, খুব শিগগিরি পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।
নীলফামারী নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























