আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ প্রতিরোধে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে ও জনসাধারণের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির উদ্যোগে বিনা মূল্যে মাস্ক নো মাস্ক, নো সার্ভিস যুক্ত ষ্টিকার লাগানো শুরু করেছে।
শনিবার সকালে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ক্রেতা-বিক্রেতার ও সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরন ও ষ্টিকার লাগানো শুরু করা হয়। এসময় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনুসহ চেম্বারের পরিচালকবৃন্দরা উপস্থিত ছিলেন।
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























