আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের শাহজাদপুরে ২২ হাজার টাকায় বিক্রি হওয়া শিশু সন্তান সাব্বির হোসেন (১৬ মাস) কে উদ্ধার করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) শিশুটিকে মা সোনিয়া খাতুনের কাছে ফিরিয়ে দিয়েছেন। শনিবার সন্ধায় এতথ্য নিশ্চিত করেছেন এস আই মোঃ রায়হান (পিবিআই)। এ ঘটনায় শিশু ক্রেতা আনোয়ার হোসেন রতনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩’শে নভেম্বর তারিখে শাহজাদপুর উপজেলার কাশিপুর গর্জনা গ্রামে সোনিয়ার বাবার বাড়ি থেকে ডাক্তার দেখানোর মিথ্যে কথা বলে সোনিয়ার শ্বশুর, শিশুর দাদা মোঃ শাহিন ও সাইদ দুজনে মিলে সাব্বির কে একই উপজেলার ভাটপাড়া জামিরতা গ্রামের মৃত বেলায়েত হোসেনের পুত্র আতোয়ার হোসেন রতনের কাছে অবৈধ ভাবে ২২ হাজার টাকায় বিক্রি করে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এসআই মোঃ রায়হান (পিবিআই) জানান, ২২হাজার টাকা বিক্রি হওয়া শিশুর মা সোনিয়া খাতুনের দেওয়া তথ্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে আতোয়ার হোসেন রতন এর নিজ বাড়ি থেকে শিশু সাব্বির হোসেনকে উদ্ধার করা হয়েছে। পরে শাহজাদপুর থানার মাধ্যমে মা সোনিয়া খাতুনে কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে