জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে(১৩) ফসলী জমিতে নিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে মো.দেলোয়ার হোসেন(২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শনিবার(১০’ই অক্টোবর) দুপুরে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের পাচভিটা গ্রামের রুপা মেম্বারের বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত দেলোয়ার একই এলাকার মো. মলাই মিয়ার ছেলে।
ভিকটিম কিশোরীর মা জানায়, গত শুক্রবার রাত ৮টার দিকে ওই কিশোরীকে দিয়ে তার চাচাত ভাই মানিক মিয়ার স্ত্রী মিনা বেগমের বাড়িতে তরকারি দিয়ে পাঠায়। কিন্ত অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও যখন তার মেয়ে বাড়িতে ফিরে আসেনি, তখন তিনি নিজেই তার মেয়েকে খুঁজতে বের হন। এসময় তিনি মানিক মিয়ার বাড়ির পিছনে কলাগাছের কাছে তার প্রতিবন্ধী মেয়ের গলার আওয়াজ শুনতে পায়।
টর্চের আলো জ্বালালে অভিযুক্ত দেলোয়ার দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হলে মেয়ে তাকে জানায়, তরকারি দিয়ে ঘরে ফেরার পথে অভিযুক্ত দেলোয়ার তাকে জাপটে ধরে নির্জন জায়গায় নিয়ে ধর্ষন করে। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করার চেষ্টা করলেও মেয়ের মা তা মেনে নেয়নি। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত দেলোয়ারকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
আসামিকে গ্রেফতারের পর হতে প্রতিবন্ধীর মা সাধনা বেগমকে আসামি পক্ষের লোকজন দায়েরকৃত মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণণাশের হুমকি দিচ্ছে। এর অন্যতম কারণ ঘটনার রাতে ঘটনাটিকে ধামাচাপা দেবার জন্য বাদিনীকে চাপ দেয়াসহ মামলা না করার জন্য চার হাজার টাকার লোভ দেখায়। কিন্তু ধর্ষিতার মা তা না মেনে সুষ্ঠু বিচারের দাবীতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর হতে অভিযুক্ত দেলোয়ারের বাবা মলাই মিয়া, আব্দুল্লাহ, নাছির মিয়া, আবু কালাম, গোলাপ মিয়া, বাচ্চু মিয়া ক্ষোভে আক্রোশে ফেটে পড়েন। উপরন্তু আসামি পক্ষের লোকজন দায়েরকৃত মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণণাশের হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে মলাই মিয়া মুঠোফোনে জানান, এ অভিযোগ মিথ্যা ও বানোয়াট ও আমি বাদিনীকে কোন প্রকার হুমকি দেয়নি। এ ব্যাপারে বাচ্চু মিয়াও একই অভিমত ব্যক্ত করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন, অভিযুক্ত দেলোযারকে আটক করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার প্রতিবেদন ও ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























