জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১০০’জন অসহায় ও দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ সব সেলাই মেশিন বেকার,অসহায় ও দুঃস্থ নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিনামূল্যে গত শনিবার থেকে উক্ত কার্যক্রম শুরু করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে নাসিরনগর উজেলার নাসিরনগর লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের চত্বরে অনুষ্ঠিত এ সভায় ১৩টি ইউনিয়নের ১০০ জন অসহায় ও দুঃস্থ নারীর মধ্যে বিতরণের মাধ্যমে কার্যক্রম শেষ হয়।
নাসিরনগর লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে উক্ত সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। নাসিরনগর লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের কৃতিসন্তান আমেরিকান প্রবাসী মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ব্যক্তিগত অর্থায়ানে উপজেলার ১৩টি ইউনিয়নে ১০০টি পরিবারের মাঝে উক্ত সেলাই মেশিন বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরনের উদ্বোধন করেন ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক মোঃ মোজেল উদ্দিন ভূইয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আমেরিকান প্রবাসী মোয়াজ্জেম হোসেন চৌধুরী অসহায় ও দুঃস্থ নারীদের পাশে থাকার চেষ্ঠা করছেন। এটি সর্ম্পূণ ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত একটি কার্যক্রম। আশা করি আমাদের এই ক্ষুদ্র চেষ্ঠা বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্ঠিতে কিছুটা হলেও সহায়ক হবে।
জিয়া চৌধুরীর সার্বিক সহযোগিতায় উক্ত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাল হোসেন চৌধুরী মেমোরিয়াল ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক মোঃ মোজেল উদ্দিন ভূইয়া,দেলোয়ার হোসেন চৌধুরী,লাল হোসেন চৌধুরী ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল মোমেন,সিও মোঃ মাসুদ রানাসহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























