জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত যুবকের নাম তরিকুল ইসলাম(২৫)। তরিকুল উপজেলার নাটঘর ইউনিয়নের একইছড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্বে বৃহস্পতিবার সকালে ধর্ষণের মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখানো হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই এলাকার অষ্টম শ্রেনীর ছাত্রী (১৫) বুধবার (২৫ নভেম্বর) সকাল ৭টায় প্রাইভেট পড়তে যাচ্ছিল। এসময় আগে থেকে উৎ পেতে থাকা একই এলাকার তাজুল ইসলামের ছেলে তরিকুল ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে তাকে ধর্ষণ করে। তিনি আরও বলেন, এই ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করলে অভিযান চালিয়ে তরিকুলকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























